Skip to main content

Featured

Jay Shri ram

Hanuman chalisa

শ্রী গুরু চরণ পদ্ম স্মরি মনে মনে । কোটি কোটি প্রনমিনু তাহার চরণে ।। শ্রীরামের চরণ পদ্ম করিয়া স্মরণ । চতুর্বর্গ ফল যাহে লভি অনুক্ষণ ।। বুদ্ধিহীন জনে ওহে পবন কুমার । ঘুচাও মনের যত ক্লেশ ও বিকার ।। চলিশা জয় হনুমান জ্ঞান গুনের সাগর । জয় হে কপীশ প্রভু কৃপার সাগর ।। ১ শ্রীরামের দুত অতুলিত বলধাম । অঞ্জনার পুত্র পবনসুত নাম ।। ২ মহাবীর বজ্ররঙ্গি তুমি হনুমান । কুমতি নাশিয়া কর সুমতি প্রদান ।। ৩ কাঞ্চন বরন তব তুমি হে সুরেশ । কর্ণেতে কুণ্ডল শোভে কুঞ্চিত কেশ ।। ৪ হাতে ব্জ্র তব আর ধজা বিরাজে । সুন্দর গদাটি কাঁধে তোমারি যে সাজে ।। ৫ অপরূপ বাহু তব পবন নন্দন । মহাতেজ ও প্রতাপ জগৎ বন্ধন ।। ৬ বিদ্যাবান গুনবান তুমি হে চতুর । শ্রীরামচন্দ্রের কার্যে তুমি হে আতুর ।। ৭ সর্বদা রামের আজ্ঞা করিতে পালন । হৃদে রাখো সদা রাম সীতা ও লক্ষ্মণ ।। ৮ সূক্ষ্মরুপ ধরি তুমি লঙ্কা প্রবেশিলে । ধরিয়া বিকট রুপ লঙ্কা দগ্ধ কৈলে ।। ৯ ভীম রুপ ধরি তুমি অসুর সংহার। শ্রীরামচন্দ্রের তুমি সর্ব কাজ কর ।। ১০ সঞ্জীবন আনি তুমি বাঁচালে লক্ষ্মণ । রঘুবীর হন তাহে আনন্দিত মন ।। ১১ শ্রীরাম দিলেন তোমা আলিঙ্গন দান । কহিলেন তুমি ভাই ভরত সমান ।। ১২ সহস্র বদন তব গাবে যশ খ্যাতি । এই বলি আলিঙ্গন করেন শ্রীপতি ।। ১৩ সনকাদি ব্রহ্মাদি যতেক দেবগন । নারদ সারদ আদি দেব ঋষিগন ।। ১৪ যম ও কুবের আদি দিকপালগনে । কবি ও কবিদ যত আছে ত্রিভুবনে ।। ১৫ সুগ্রিবের উপকার তুমি হে করিলে । রামসহ মিলাইয়া রাজপদ দিলে ।। ১৬ তোমার মন্ত্রণা সব বিভীষণ মানিল । লঙ্কেশ্বরের ভয়ে সবে কম্পমান ছিল ।। ১৭ সহস্র যোজন উদ্ধে সূর্যদেবে দেখে । সুমধুর ফল বলি ধাইলে গ্রাসিতে ।। ১৮ জয় রাম বলি তুমি অসীম সাগর । পার হয়ে প্রবেশিলে লঙ্কার ভিতর ।। ১৯ দুর্গম যতেক কাজ আছে ত্রিভুবনে । সুগম করিলে তুমি সব রাম গানে ।। ২০ চিরদ্বারী আছ তুমি শ্রীরামের দ্বারে । তব আজ্ঞা বিনা কেহ প্রবেশিতে নারে ।। ২১ শরণ লইনু প্রভু আমি যে তোমারি । তুমিই রক্ষক মোর আর কারে ডরি ।। ২২ নিজ তেজ নিজে তুমি কর সম্বরন । তোমার হুংকারে দেখ কাঁপে ত্রিভুবন ।। ২৩ ভুত প্রেত পিশাচ কাছে আসিতে না পারে । মহাবীর তব নাম যেইজন স্মরে ।। ২৪ রোগ নাশ কর আর সর্ব পীড়া হর । মহাবীর নাম যেবা স্মরে নিরন্তর ।। ২৫ সঙ্কটেতে হনুমান উদ্ধার করিবে । তাঁহার চরণে যেবা মন প্রান দিবে ।। ২৬ সর্বপরি রামচন্দ্র তপস্বী ও রাজা । শ্রীরামের অরিগনে তুমি দিলে সাজা ।। ২৭ তোমার চরণে যেবা মন প্রান দিবে । এ জীবনে সেইজন সদা সুখ পাবে ।। ২৮ প্রবল প্রতাপ তব হে বায়ু নন্দন । চার যুগ উজ্জ্বল রহিবে ত্রিভুবন ।। ২৯ সাধু সন্ন্যাসীরে রক্ষা কর মতিমান । শ্রীরামের প্রিয় তুমি অতি গুনবান ।। ৩০ অষ্টসিদ্ধি নবনিদ্ধি যাহা কিছু রয় । সকলই সিদ্ধ হয় তোমার কৃপায় ।। ৩১ রাম রামায়ন আছে তব নিকটেই । শ্রীরামের দাস হয়ে রয়েছ সদাই ।। ৩২ তোমার ভজন কৈলে রামকে পাইবে । জনমে জনমে তার দুঃখ ঘুচে যাবে ।। ৩৩ অন্তকালে পাবে সেই রামের চরণ । এই সার কথা সব শুন ভক্তগন ।। ৩৪ সব ছাড়ি বল সবে জয় হনুমান । হনুমন্ত সর্বসুখ করিবে প্রদান ।। ৩৫ সর্ব দুঃখ দূরে যাবে সঙ্কট কাটিবে । যেইজন হনুমন্ত স্মরণ করিবে ।। ৩৬ জয় জয় জয় জয় হনুমান গোঁসাই । তব কৃপা ভিন্ন আর কোন গতি নাই ।। ৩৭ যেইজন শতবার ইহা পাঠ করে । সকল অশান্তি তার চলে যায় দূরে ।। ৩৮ হনুমান চালীসা যে করেন পঠন । সর্বকায্যে সিদ্ধিলাভ করে সেইজন ।। ৩৯ তুলসীদাস সর্বদাই শ্রীহরির দাস । মনের মন্দিরে প্রভু কর সদা বাস ।। ৪০ দোহা পবন নন্দন সঙ্কট হরণ । মঙ্গল মুরতি রুপ ।। শ্রীরাম লক্ষ্মণ জানকী রঞ্জন । তুমি হৃদয়ে ভুপ ।। পবন নন্দন প্রবল বিক্রম । রাম অনুগত অতি ।। চালিশা হেথায় সমাপন হয় । পদে থাকে যেন মতি ।।

Comments

Popular Posts